আজ , ।   

মানিকগঞ্জে গ্যারেজের তালা ভে*ঙে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রে*ফতার ১

আরো খবর

মো: মহিদ:

মানিকগঞ্জে গভীর রাতে গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রাসেল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া রাসেল মিয়া সদর উপজেলার বেতিলা এলাকার আবু বকর সিদ্দিকী এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই সূত্রে জানা যায়, সদর উপজেলার বেতিলা এলাকার বাসিন্দা মো. মহসিন মিয়ার মালিকানাধীন টয়োটা প্রিমিও গাড়িটি গত ২২ আগস্ট রাতে তার গ্যারেজ রেখে বাসায় যান। পরদিন সকালে গ্যারেজের তালা ভাঙা অবস্থায় গাড়ি না পেয়ে তিনি সদর থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পিবিআই মানিকগঞ্জ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ আগস্ট দুপুরে ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া এলাকার বটতলা মন্দির সংলগ্ন স্থান থেকে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয়। একই সময়ে আসামি রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী, পিপিএম জানান, চুরি হওয়া গাড়িটি উদ্ধার এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দায়ের করা মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আলোকিত প্রতিদিন /২৩আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -