আজ , ।   

ধামরাইয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তা*র-৪, গুলি ও হেরোইন উদ্ধা*র

আরো খবর

ঢাকা জেলা প্রতিনিধি :-মামুন আহমেদ জয়। ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। একই রাতে আশুলিয়ার পৃথক দুই অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন ও ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে শনিবার (২২ আগস্ট) রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, রাত ১০টা ১০ মিনিটের দিকে ধামরাই থানার বালিথা এলাকায় অভিযান চালান এসআই আরিফুল ইসলাম ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। এ সময় বালিথা এলাকার মো. মাসুম মিয়া ওরফে মাজু (২৪)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

ডিবির তথ্যমতে, একই রাতে আশুলিয়া থানার বারইপাড়া এলাকায় রাত ৭টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে দিলদার মিয়া (৩৫) ও সুমন তালুকদার (২৮)কে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

পরে রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ধামরাইয়ের বাউটিয়া এলাকার বাসিন্দা জান্নাত হোসেন সোহাগ (২৯)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তার দিলদার মিয়ার বিরুদ্ধে দুটি, সুমন তালুকদারের বিরুদ্ধে একটি এবং জান্নাত হোসেন সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

উল্লেখ্য, ধামরাইয়ের বালিথা এলাকায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাসুম মিয়া ওরফে মাজুকে গ্রেপ্তারের ঘটনাটি স্থানীয়ভাবে মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতার নতুন উদাহরণ হিসেবে সামনে এসেছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -