আজ , ।   

কক্সবাজারে ভোক্তা অধিকারের অ*ভিযান,৫ প্রতিষ্ঠানকে জ*রিমানা

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় ভোক্তা অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের অভিযানে চকরিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় ৫ টি প্রতিষ্ঠানকে ১,৪৩,০০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়।
ভোক্তা অধিদপ্তর কক্সবাজার কার্যালয় সূত্রে জানা যায়,২৩ আগষ্ট রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফের নেতৃত্বে চকরিয়া উপজেলার বিভিন্ন বাজার এলাকায় তদারকি করা হয়।
অভিযানে নবাব বাড়ি মাংস বিতানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩,০০০/- টাকা, মগবাজার এলাকায় স্টার ব্রেড বেকারিকে পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি, উপাদান ব্যবহার না করা ও বেকারি পণ্যে হাইড্রোজ ও অনুমোদনহীন রং ব্যবহার করার অপরাধে ৮০,০০০/- টাকা, চিরিংগা বাজার এলাকায় বোরহান স্টোরকে মোড়কজাত শিশু খাদ্যে উৎপাদনের তারিখ,মেয়াদ না থাকায় ২০,০০০/- টাকা, হোটেল আল মদিনাকে মূল্য তালিকা প্রদর্শন না করা, কাঁচা ও রান্নাকরা খাবার একই সাথে সংরক্ষণ করার অপরাধে ১০,০০০/- টাকা এবং পিউরিয়া মিষ্টির দোকানকে মোড়কজাত পণ্যে এমআরপি না থাকা ও মিষ্টিতে তেলাপোকা থাকায় ৩০,০০০/- টাকা জরিমানা করা হয় ।এছাড়াও অভিযানে বিভিন্ন ফলের দোকান, ফার্মেসী,মুদির দোকান মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়- বিক্রয় হচ্ছে কিনা বিভিন্ন বিষয়ে নিবিড় তদারকি করা হয়। সহকারী পরিচালক মোঃ হাসান – আল- মারুফ বলেন, অভিযান চলাকালীন সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে। প্রাথমিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তার আইন মেনে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার আহ্বান জানানো হয়।

অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম এবং চকরিয়া থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। জনস্বার্থে এ তদারকি চলমান থাকবে।

আলোকিত প্রতিদিন /২৩আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -