আলোকিত প্রতিবেদক:
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবু আউয়াল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. আবু আউয়ালকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ করা হলো। রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. আবু আউয়ালকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ বহাল থাকবে বলেও এতে জানানো হয়েছে।
আলোকিত প্রতিদিন /২৩আগস্ট ২০২৬/মওম

