আজ , ।   

তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন : ভাবনা

আরো খবর

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। একের পর এক সফল সিনেমা ও ওটিটি কনটেন্টে কাজ করে যখন ক্যারিয়ারের ব্যস্ত সময়ে রয়েছেন, তখনই করপোরেট জগতে পা রাখেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

তমা মির্জার নতুন পেশাগত পরিচয় নিয়ে নানা মন্তব্যের মধ্যেই তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তমাকে ঘিরে সমালোচনার প্রতিবাদ করেন এবং সমাজের পিতৃতান্ত্রিক মানসিকতার সমালোচনা করেন।

ভাবনা লেখেন, ‘তমা মির্জার জায়গায় কোনো পুরুষ অভিনেতা ব্যাংকের এই একই পদে থাকলে আমাদের কলিগরাই বড় ভাই বলে তেল দিতেন।’

তিনি আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমাজের পিতৃতান্ত্রিক চেহারা আরও স্পষ্ট হয়ে উঠছে। নারীদের সাফল্যকে ভিন্নভাবে দেখার এই মানসিকতারও সমালোচনা করেন তিনি।

ভাবনার ভাষায়, ‘সব দোষ মেয়েদের। মেয়েরা সুপারস্টার হবে অবশ্যই কোনো পুরুষের হাত ধরে, মেয়েরা একা কিছুই পারবে না—এই মনোভাব থেকে বের হয়ে আসেন। জানি পারবেন না, অনেকদিনের অভ্যাস তো।’

নারীদের নিজেদের যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, একজন নারী অভিনয়ের পাশাপাশি ব্যবসা, চাকরি, ছবি আঁকা, গান, লেখালেখি—সবই করতে পারেন। একই সঙ্গে একজন নারী মা কিংবা প্রেমিকা—যে ভূমিকাতেই থাকুন না কেন, নিজের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার অধিকার তার রয়েছে।

ভাবনার এই বক্তব্যের মধ্য দিয়ে তমা মির্জাকে ঘিরে চলমান আলোচনা নতুন মাত্রা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -