আজ , ।   

রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুল*ন্ত মরদে*হ উদ্ধা*র

আরো খবর

বিনোদন: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১৪ আগস্ট) সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা রিধিকাকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম আরও জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পায়। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয় এই অভিনেত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন রিধিকা রিধি। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনি ব্যবস্থা ও মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পেছনের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। রিধির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ওই ব্যক্তির সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক এবং মৃত্যুর ঠিক আগমুহূর্তে তাদের মধ্যে কী ঘটেছিল, তা তদন্তের আওতায় আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন রিধিকা। নিয়মিত কাজের নানা আপডেট ও ছবি প্রকাশ করলেও গত ৩০ জুলাইয়ের পর তাকে আর ফেসবুকে কোনো পোস্ট করতে দেখা যায়নি।

উল্লেখ্য, প্রথমে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরবর্তী সময়ে নাটকে অভিনয়ে তিনি নিয়মিত হন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’ আরও অনেক ।

আলোকিত প্রতিদিন/এপি

 

- Advertisement -
- Advertisement -