আজ , ।   

আশুলিয়া পাড়াগ্রাম হাইস্কুল মাঠে ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আরো খবর

শহিদুল্লাহ সরকার: আশুলিয়া পাড়াগ্রাম হাইস্কুল মাঠে ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, ২১শে আগষ্ট শুক্রবার বিকেলে আশুলিয়া পাড়াগ্রাম হাইস্কুল মাঠে ক্রিকেট ফাইনাল ম্যাচ গাজীপুর বনাম কাকাব, ম্যাচটি গাজীপুর কে হারিয়ে কাকাব জয় লাভ করেন। এসময় উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, খেলাটি সভাপতিত্ব করেন, মিনহাজ মুরাদ পাড়াগ্রাম ক্রীড়া সংঘ, আরোও উপস্থিত ছিলেন সেলিম হোসেন সভাপতি পাড়াগ্রাম ক্রীড়া সংঘ, বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন সহ অনেকে এসময় উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী টিম কাকাব খেলোয়াড়দের হাতে ৫০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন। শাহীনুর রহমান শাহীন বলেন মাদক ছেড়ে মাঠে চল খেলাধুলায় ভরে মন এই স্লোগান কে সামনে রেখে। ম্যাচটি ফাইনাল খেলা গাজীপুর বনাম কাকাব শিক্ষার্থীদের মাঝে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন তিনি বলেন খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে, খেলাধুলা করলে মাদক সেবন থেকে ছেলেরা দুরে থাকবে। তাই সবাই খেলাধুলায় মনযোগ দিবেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -