মো: মহিদ: আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ৮টায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার করার বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি নিরপেক্ষতা, সততা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সকলকে নির্দেশনা প্রদান করেন।
সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম। সভায় অফিসার ও ফোর্সের সদস্যদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনা হয়। জেলা পুলিশের উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন বিষয়ে গঠনমূলক বক্তব্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও শিবালয় সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদিয়া সাবরিনা চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিংগাইর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাহিম আসজাদ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন থানা ও ডিবির অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

