শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় আমদানী নিষিদ্ধ ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। ১৯আগস্ট বুধবার রাত ১টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের কুয়ারপাড় নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় এই মদ উদ্ধার করা হয়। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) বুধবার সকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় টহল কালে রাত ১টার দিকে সীমান্ত পিলার ১১৮১ এমপি হতে প্রায় ২শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৮নং রংছাতি ইউনিয়নের কুয়ারপাড় নামক স্হান থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। তিনি আরও জানান,আটককৃত ভারতীয় মদ নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
আলোকিত প্রতিদিন /১৯ আগস্ট ২০২৬/মওম

