নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের অভিযানে দুটি প্রতিষ্ঠানে দশ হাজার টাকা জরিমানা করা হয়ছে।
আজ বুধবার(১৯ আগষ্ট) এ অভিযান পরিচালিত হয়।
নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড, টার্মিনাল ও কলাতলি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ বলেন, লিংক রোড এলাকায় ফয়সাল স্টোরকে মেয়াদ উত্তীর্ণ নারিকেল তেল, কোমলপানীয়, চিপস ইত্যাদি বিক্রয় করার অপরাধে ৫,০০০/- টাকা ও কলাতলি এলাকায় নিউ ডলফিন রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউজকে কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে একই সাথে সংরক্ষণ করার অপরাধে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মিস্টির দোকান, ফলের দোকান, ফার্মেসীকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরো বলেন, দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজনে পণ্য বিক্রিসহ ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে। তদারকি চলাকালীন উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি চলমান থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

