আজ , ।   

নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন

আরো খবর

নোয়াখালী প্রতিনিধি: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে উদ্ভোধন করা হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬।

১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় বৃক্ষমেলার উদ্ভোধন করেন, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এর আগে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মাইজদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এক নির্ধারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লিয়াকত আকবর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ারা ইসলাম, জেলা সিভিল সার্জন এর কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা: পপি রানী কুন্ডু, অগ্রনী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ আবু সায়েদ।এছাড়াও

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল মোতালেব আপেল, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন বাবু প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম তাই সকলে যার যার অবস্থান থেকে বৃক্ষ রোপন এবং এর পরিচর্চার উপর গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। সপ্তাহব্যাপী নোয়াখালী ঈদগাহ ময়দানে বৃক্ষমেলায় ৩০টি স্টল শোভা পায়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -