আজ , ।   

আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আরো খবর

‎‎এম জসিম উদ্দিন ( চট্টগ্রাম )  প্রতিনিধি। ‎চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ আগষ্ট সোমবার (২০২৬) ইং সকালে কলেজ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিন উদ্দিন। ফরিদা ইয়াসমিন ও সায়েদুর আবরারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ রিদওয়ানুল হক, আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাদব চন্দ্র বসু, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরওয়ার হোসেন মাসুদ, কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ ফরিদুল আলম, সুজন আচার্য, শিক্ষার্থী সাখাওয়াত হোসেন আকিব, আফসানা আফরিন জেরিন, ছাত্রদল নেতা ইমরান হোসেন, শফিউল আলম, আনিসুর রহমান প্রমুখ । ‎‎সমাবেশে উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মীর কাশিম চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ হাসান সহ কলেজের নবীন- প্রবীণ শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা এবং শিক্ষক- অভিভাবকদের যৌথ প্রয়াসের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য দেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -