আজ , ।   

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

আরো খবর

বিশেষ প্রতিনিধি

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। এর আগে সোমবার (১৭ আগস্ট) রিটটির আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন আদালত।

গত বৃহস্পতিবার সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটটি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হবে। তবে এ কারণে পরবর্তী কোনো নির্বাচনে তাঁর সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নষ্ট হবে না।

রিটকারী আইনজীবীর দাবি, সংবিধানের এ বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান না। এতে তাঁদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে।

রিটে ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতেরও আবেদন করা হয়েছিল। তবে শুনানি শেষে হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -