আজ , ।   

যেসব রুটে চলবে নারী যাত্রীদের‘ মহিলা বাস সার্ভিস

আরো খবর

আলোকিত ডেস্ক:

শুধু নারী যাত্রীদের জন্য চালু হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’-এর ১৩টি রুট নির্ধারণ করা হয়েছে। রাজধানীতে ১০টি, বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে একটি রুটে চলবে এই বিশেষ বাস সার্ভিস। ১৮ আগস্ট মঙ্গলবার বিআরটিসি থেকে এ তথ্য জানা যায়।

ঢাকা মহানগরীর রুটগুলোর মধ্যে রয়েছে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, নারায়ণগঞ্জ-ঢাকা, মোহাম্মদপুর-মতিঝিল, আব্দুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর রুট।

১. নতুন বাজার-মতিঝিল রুটের বাস কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন এবং গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।

২. তালতলা-মতিঝিল রুটে খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর এবং সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে বাস।

৩. ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারী, গুলিস্তান, পল্টন, সচিবালয় হয়ে মৎস্য ভবন।

৪. মিরপুর-১০-মতিঝিল রুটে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ এবং পল্টন হয়ে মতিঝিলে যাবে।

৫. মিরপুর-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলবে বাস।

৬. মিরপুর-১২-মতিঝিল রুটে মিরপুর-১২,১১,১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেসক্লাব এবং গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে।

৭. নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চাষাঢ়া, শিবু মার্কেট, স্টেডিয়াম, ঝালকুড়ি, ভূইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি এবং গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।

৮. মোহাম্মদপুর-মতিঝিল রুটে মোহাম্মদপুর, শংকর, ঝিগাতলা, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন ও মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত বাস চলবে ।

৯. আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে আব্দুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব এবং গুলিস্তান হয়ে মতিঝিলে চলাচল করবে।

১০. গাজীপুর-বিমানবন্দর রুটে গাজীপুর শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর এবং আজমপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত বাস চলবে।

বগুড়া জেলার দুটি রুটের মধ্যে রয়েছে শেরপুর-মাটিডালি এবং বনানী-মোকামতলা স্ট্যান্ড।

১১. শেরপুর-মাটিডালি রুটে আরডিএ স্কুল, নয়মাইল মোড়, শাহ উপশহর গেট, বি-ব্লক-মাঝিরা, বনানী, সাতমাথা এবং মহিলা কলেজ হয়ে মাটিডালি পর্যন্ত চলবে।

১২. বনানী-মোকামতলা স্ট্যান্ড রুটে বনানী, সাতমাথা, মহিলা কলেজ, মাটিডালি মোড়, টিএমএসএস হাসপাতাল ও মহাস্থান বাজার হয়ে মোকামতলা স্ট্যান্ডে যাবে বাস।

১৩. বন্দরনগরী চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে চলবে পিংক বাস। এই রুটের স্টপেজগুলো হলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ফ্রিপোর্ট, কাঠগড় এবং পতেঙ্গা।

বিআরটিসি সূত্রে জানা গেছে, নারীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানো ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আলোকিত প্রতিদিন /১৮ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -