আলোকিত প্রতিবেদক:
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দলের স্থায়ী কমিটির নতুন ৪ সদস্য।
তারা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। গত ১৫ আগস্ট স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিয়োগ পান তারা।
১৮ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তারা সেখানে যান। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে দোয়া এবং মোনাজাত করেন।
এ সময় আরও বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব এবং মীর সরাফত আলী সফুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
আলোকিত প্রতিদিন /১৮ আগস্ট ২০২৬/মওম

