আজ , ।   

সরাইলে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

আরো খবর

শওকত আলী: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সঙ্গে সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় সরাইল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জনাব পারভেজ আলম আদেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সরাইল থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের ভূঁইয়া, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেত্রী মেহেরুন নিছা মেহেরিন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

সভায় আরও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কালবেলার সাংবাদিক নারায়ণ চক্রবর্তী, সরাইল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফাইজুল কবির, সাংবাদিক আমজাদ হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় সরাইল উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -