নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ আগস্ট রবিবার শহর পুলিশ ফাঁড়ির এএসআই সাইদ হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শহরের ঘোনার পাড়ার আলমগীর টাওয়ারের সামনে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শহরের মোহাজের পাড়ার ইয়াকুব আলীর পুত্র মোঃ ফয়সাল (৪৫) এবং দক্ষিণ ঘোনার পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মো: রুবেল (৩০)
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঘোনার পাড়ার আলমগীর টাওয়ারের সামনে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারীদের মধ্যে ফয়সালের পিসিপিআর বিশ্লেষণ করে দেখা যায়, তার বিরুদ্ধে কক্সাবাজার সদর মডেল থানায় মাদক আইনে মামলা রয়েছে।
মোহাম্মদ আলী বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
আলোকিত প্রতিদিন /১৭ আগস্ট ২০২৬/মওম

