আজ , ।   

ধামরাইয়ে অবৈধভা*বে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির হিড়িক

আরো খবর

ঢাকা জেলা প্রতিনিধি: মামুন আহমেদ জয়। ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমরাইল এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগ উঠেছে দুলাল মিয়ার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে এ কার্যক্রম চালানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমরাইল এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির জন্য চুল্লি স্থাপন করা হয়েছে। এসব চুল্লিতে প্রতিনিয়ত কাঠ পোড়ানোর কারণে পুরো এলাকায় ব্যাপক ধোঁয়া ও কালো ছাই ছড়িয়ে পড়ছে। এতে স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার দিকে ধোঁয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশের মানুষের স্বাভাবিক চলাচল ও বসবাসে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসী জানান, কয়লা তৈরির চুল্লি থেকে নির্গত ধোঁয়ার কারণে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় পড়তে হচ্ছে। দীর্ঘসময় ধরে ধোঁয়ার মধ্যে থাকার কারণে স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ তাদের।

শুধু জনস্বাস্থ্য নয়, এ কার্যক্রমের কারণে কৃষি ও পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি স্থানীয়দের। ধোঁয়া ও কালো ছাই আশপাশের ফলদ গাছপালা ও ফসলি জমিতে গিয়ে পড়ছে। এতে গাছের ফলন ও কৃষিজ ফসলের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন কৃষক।

স্থানীয়দের আরও অভিযোগ, কয়লা তৈরির জন্য বিপুল পরিমাণ কাঠ ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে কাঠ পোড়ানোর ফলে বায়ুদূষণও বাড়ছে। বসতবাড়ির কাছাকাছি এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়ায় যেকোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হলেও কার্যক্রম বন্ধ হয়নি। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই করে অবৈধভাবে কাঠ পোড়ানো ও কয়লা তৈরির কার্যক্রম বন্ধে দ্রুত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে পরিবেশের ক্ষতি এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তবে এ বিষয়ে অভিযুক্ত দুলাল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে বলে জানান।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -