আজ , ।   

এলেঙ্গা জমিদারবাড়িতে শাওনে ডালা উপলক্ষে দুই দিনব্যাপী মেলা

আরো খবর

সাইফুল ইসলাম সবুজ:

শাওনে ডালা উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা জমিদারবাড়িতে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।

১৭ আগস্ট সোমবার সকালে সাধনা, ব্রতি এবং জাতীয় জাদুঘরের আয়োজনে এলেঙ্গা জমিদারবাড়ি মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

লুবনা মরিয়ম গবেষণা এবং গ্রামীণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা লুবনা মরিয়মের সভাপতিত্বে এবং শাওনে ডালার ইনচার্জ লাবন্য সুলতানার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মেলায় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ তুলে ধরে মোট ২৫টি স্টল অংশ নিয়েছে। দুই দিনব্যাপী এ মেলায় স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা আয়োজন থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন /১৭ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -