আজ , ।   

ইরানে পারমাণবিক হা*মলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন: টেলর গ্রিন

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক: 

ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠকে আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন। তবে নিজের এই দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি তিনি।

১৬ আগস্ট রবিবার এক্সে দেওয়া এক পোস্টে গ্রিন বলেন, কৌশলগত বৈঠকে তারা ইরানের ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আলোচনা করছে। তিনি আরও বলেন, এটি সত্য। আমি অনুমান করছি না, আমি জানি।

এর পূর্বে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করা গ্রিন সতর্ক করে বলেন, পরমাণু অস্ত্র ব্যবহার করা হলে তা আরও বড় বৈশ্বিক সংঘাতের সূত্রপাত করতে পারে। পরমাণু অস্ত্র ব্যবহারের বিরোধিতা করতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি এবং যুদ্ধ বন্ধের দাবি করেন।

ভবিষ্যতে কোনও পরমাণু হামলার সম্ভাব্য পরিণতি তুলে ধরতে ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা হামলার প্রসঙ্গও টানেন গ্রিন। তিনি বলেন, শেষবার পরমাণু অস্ত্র ব্যবহার করা হয়েছিল ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট জাপানের দুটি শহর- হিরোশিমা ও নাগাসাকিতে। ওই হামলায় প্রাণহানি এবং দীর্ঘমেয়াদি দুর্ভোগের কথা উল্লেখ করেন তিনি।

গ্রিন বলেন, এর পরিণতির মধ্যে ছিল বিকিরণজনিত অসুস্থতা, ক্যানসারের হার বৃদ্ধি এবং জন্মগত ত্রুটি। ইতিহাসের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরমাণু অস্ত্র আর ব্যবহার করা উচিত নয় বলেও যুক্তি দেন তিনি।

তবে গ্রিনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে পরমাণু হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে এমন কোনও প্রকাশ্য সরকারি বক্তব্য বা সরকারি নথিও পাওয়া যায়নি।

সূত্র: উইয়ন নিউজ

আলোকিত প্রতিদিন /১৭ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -