আজ , ।   

সাভারে পাঁচতলা ভবন থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃ*ত্যু

আরো খবর

শহিদুল্লাহ সরকার:

সাভারে পাঁচতলা ভবন থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু। রবিবার দুপুরে সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার এমারত এর বাড়িতে এঘটনা ঘটে। এঘটনার পর থেকে বাড়িওয়ালা পলাতক রয়েছে। পুলিশ জানায়, রহিম মিয়া নামের ওই রাজমিস্ত্রি এমারতের পাঁচতলা বাড়িতে সেফটি ছাড়াই কাজ করছিলেন। এসময় সেফটি ছাড়া কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনার পর থেকে বাড়িওয়ালা এমারত গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানান সেফটি ছাড়াই কাজ করায় বাড়িওয়ালা এমারতের কঠোর শাস্তি দাবী করেছেন। এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন /১৬ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -