আজ , ।   

ধামরাইয়ে চুরির অপবাদে যুবককে পি*টিয়ে হত্যা*র অভিযোগ

আরো খবর

মামুন আহমেদ জয় – ঢাকা জেলা প্রতিনিধি। ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে শংকর মণ্ডল (আনুমানিক ২৫–২৬ বছর) নামে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ধান-চাল ব্যবসায়ী ওয়াজেদ হাজীর বিরুদ্ধে।

শনিবার (১৫ আগস্ট) ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে।

স্থানীয় সূত্র ও স্বজনদের ভাষ্য, শংকর মণ্ডলের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শংকরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে তাঁর মৃত্যু হয় বলে দাবি করেছেন স্বজনরা।

নিহতের স্বজনদের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে শংকরকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ধান-চাল ব্যবসায়ী ওয়াজেদ হাজী জড়িত বলে তাঁরা দাবি করেছেন।

তবে ওয়াজেদ হাজীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা বা ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শংকরের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -