আজ , ।   

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আরো খবর

শহিদুল ইসলাম, বরগুনা: সম্মেলনে জেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুস শাকুর এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম আকন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে বরগুনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল, সদস্য ও সমর্থকরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. আব্দুস শাকুর।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, আদর্শিক চর্চা বৃদ্ধি, জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের ন্যায্য অধিকার, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে জেলার সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাওলানা আব্দুস শাকুর এবং সেক্রেটারি হিসেবে মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম আকন নির্বাচিত হন।

নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের অগ্রযাত্রা এবং দেশ, জাতি ও ইসলামের কল্যাণে তাদের সফলতা কামনা করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -