আজ , ।   

মানিকগঞ্জের মিতরা ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও সুধী সমাবেশ

আরো খবর

 প্রতিনিধি,মানিকগঞ্জ:

মানিকগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা নিয়ে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট বুধবার মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় এস এম ট্রেডার্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মানিকগঞ্জ শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং শাখা প্রধান মো. আলতাফ হোসাইন।
এস এম ট্রেডার্সের স্বত্বাধিকারী তাওহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক শাহীনুল ইসলাম তারেক।
এসময় আরো বক্তব্য রাখেন বেতিলা মিতরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের নেতা এনামুল হক সেকেন্দার, খায়রুল ইসলাম,প্রদীপ সূত্রধর, হাফেজ আরিফ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, সহজে বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ এবং শরিয়াহসম্মত ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের ফলে প্রত্যন্ত এবং স্থানীয় পর্যায়ের মানুষ ঘরে বসেই ব্যাংকিংয়ের নানা সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত হচ্ছে এবং সাধারণ মানুষকে প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হচ্ছে।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সহজ ও নিরাপদ ব্যাংকিং সুবিধা সম্পর্কে অবহিত করতেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১২ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -