আজ , ।   

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদি*ন আজ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ।

এ উপলক্ষ্যে বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় আয়োজন করা হয়েছে।

১৯৬৯ সালে ১২ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন তিনি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন।

আরাফাত রহমান কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকাকালে ক্রিকেটকে যেমন রাজনীতিমুক্ত করেছেন, তেমনি দেশের ক্রীড়াঙ্গনের বহুমুখী উন্নয়ন করে অনন্য নজির স্থাপন করেছেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -