নিজস্ব প্রতিবেদক :
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী এবং আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরি থেকে বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সুদীপ কুমার চক্রবর্তী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। তবে কোন কর্মকর্তার বিরুদ্ধে কী অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা প্রজ্ঞাপনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আলোকিত প্রতিদিন / এম আর এম

