আজ , ।   

শেরপুরে গভীর রাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আট*ক

আরো খবর

জেসমিন আক্তার, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় অবস্থিত জেলা পাসপোর্ট অফিস ভবনের তৃতীয় তলার সরকারি বাসভবন থেকে তাদেরকে আটক করে থানায় নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে এক অজ্ঞাতপরিচয় নারীকে সহকারী পরিচালকের বাসভবনে প্রবেশ করতে দেখেন আশপাশের লোকজন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা খোঁজখবর নেন এবং পরে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে থানায় নিয়ে আসে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্য যাচাই এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী এবং তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভবনে গভীর রাতে বহিরাগত ব্যক্তির উপস্থিতির বিষয়টি নিরাপত্তাজনিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেই তাদের থানায় আনা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে; তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -