আজ , ।   

সাটুরিয়া প্রেসক্লাবের আনন্দভ্রমণ

আরো খবর

মোঃ মাসুদ রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কিশোরগঞ্জের নিকলি ও মিঠামইন হাওরে আনন্দভ্রমণে প্রেসক্লাব সাটুরিয়ার সদস্যেদের একটি দল। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৬টায় সাটুরিয়া থেকে ভ্রমণের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়। ভ্রমণে প্রেসক্লাব সাটুরিয়ার ১২ জন সদস্য অংশ নেন। ভ্রমণকালে সদস্যরা নিকলি ও মিঠামইন হাওরের বিস্তীর্ণ জলরাশি, প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেন। হাওরের পানি নির্মল বাতাস ও চারপাশের সবুজ-নীল প্রকৃতি ভ্রমণকারীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

প্রেসক্লাব সাটুরিয়ার সদস্যরা জানান, কর্মব্যস্ততার মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যেই এ আনন্দভ্রমণের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান। দিনব্যাপী এ ভ্রমণে সদস্যরা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি একসঙ্গে সময় কাটান এবং আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। ভ্রমণটি প্রেসক্লাবের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -