আজ , ।   

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ আগস্ট সোমবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা পোস্ট করা হয়।

এতে উল্লেখ করা হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমান  বলেন, “আমি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি। আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য এবং শক্তি দান করুন।”

তিনি বলেন, “আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

আলোকিত প্রতিদিন/ ১১ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -