আজ , ।   

ট্রাম্প ইরানের বি*রুদ্ধে ‘অ*বৈধ যু*দ্ধ’ চালাচ্ছে, নেতৃত্ব ‘সম্পূর্ণ ব্য*র্থ’: মার্কিন সিনেটর

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক: 

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নীতি এবং যুদ্ধের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প কোনও ধরনের কৌশল ও শৃঙ্খলা ছাড়াই ইরানের বিরুদ্ধে এক ‘অবৈধ যুদ্ধ’ চালাচ্ছেন, যা মার্কিন সেনাদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে এবং সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার খরচ বাড়াচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট নেতা শুমার লিখেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের একটি অবৈধ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। তিনি এখন তার নিজেরই শুরু করা অবৈধ যুদ্ধে হেরে যাচ্ছেন এবং এখান থেকে বের হওয়ার কোনও পথও পাচ্ছেন না।

শুমার আরও বলেন, ট্রাম্পের নীতিগত কৌশলের অভাব, শৃঙ্খলার ঘাটতি এবং গুরুত্বের সঙ্গে আলোচনা করার অক্ষমতার কারণে আমাদের সামরিক বাহিনী ঝুঁকির মুখে পড়ছে এবং আমেরিকানদের নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।

সিনেটের এই সংখ্যালঘু নেতা মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বের কঠোর সমালোচনা করে বলেন, ট্রাম্পের নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমাদের অবশ্যই এই যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং এর ফলে হওয়া ক্ষয়ক্ষতি পূরণ   করতে হবে।

সূত্র: আল জাজিরা

আলোকিত প্রতিদিন/ ১১ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -