নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন- মো. আবুল হোসেন (৭০), কামরুল হাসান সজীব (২৪) ও মো. আলামিন তালুকদার (২৭)।
মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
আরও পড়ুন: চর*মপ*ন্থি সং*গঠন আবারও সক্রি*য় হওয়ার চেষ্টা করছে : র্যা*ব
ডিএমপি জানায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আবুল হোসেন ও কামরুল হাসান সজীবকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুর ৩টা ৫ মিনিটে মুগদা থানার টিটিপাড়া এলাকায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে অভিযান চালায় ডিবি। সেখান থেকে মো. আলামিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আলোকিত প্রতিদিন/ জেএ

