অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশে ডিজিটাল কমার্সের সম্প্রসারণ, নিরাপদ ও আধুনিক পেমেন্ট ব্যবস্থা এবং ডিজিটাল লেনদেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন তারা।
বৈঠকে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা ও ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবসায়িক পরিকল্পনায় বাংলাদেশের গুরুত্ব তুলে ধরেন স্টিফেন কারপিন। তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবার দ্রুত সম্প্রসারণ, ক্রমবর্ধমান ই-কমার্স খাত এবং আর্থিক অবকাঠামোয় ধারাবাহিক বিনিয়োগের ফলে বাংলাদেশ ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
এ সময় বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও সম্প্রসারণ, পেমেন্ট নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার বিকাশে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। সাক্ষাতে ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ জেএ

