আজ , ।   

খাল খননের নামে মাটি কাটার অভিযো*গ: সরাইলে দিনে বন্ধ রাতে ফের সক্রিয় চ*ক্র

আরো খবর

শওকত আলী: সরাইল উপজেলা আওতাধীন চিত্রা নদীতে খাল খননের নামে মাটি কাটাকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সীমানা ও নিয়মনীতি উপেক্ষা করে ইচ্ছেমতো মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে একদিকে সরকারি সম্পদের অপব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছে কৃষিজমি ও সাধারণ কৃষক।

অভিযোগ রয়েছে, কিছুদিন আগে দিনের বেলায় প্রকাশ্যেই মাটি কাটার কার্যক্রম চলছিল। বিষয়টি নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে দিনের বেলা মাটি কাটা বন্ধ হয়ে যায়। কিন্তু এরপর থেকেই অভিযোগ উঠেছে, প্রশাসন ও সাংবাদিকদের নজর এড়াতে রাতের আঁধারে ফের মাটি কাটার কার্যক্রম চালানো হচ্ছে।

এ নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—খাল খননের কাজ যদি নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ হয়, তাহলে রাতের আঁধারে মাটি কাটার প্রয়োজন কেন? স্থানীয়দের দাবি, খাল খননের নামে প্রকৃতপক্ষে নির্ধারিত পরিমাণের বাইরে মাটি উত্তোলন করা হচ্ছে কি না, মাটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কি না—এসব বিষয় দ্রুত তদন্ত করা প্রয়োজন। বর্ষা মৌসুমে এভাবে অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে পাশের ফসলি জমি ভেঙে যাওয়া, কৃষিজমির ক্ষতি এবং এলাকায় নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

এলাকাবাসীর প্রশ্ন খাল খননের নামে যদি কৃষকের ফসলি জমিই ধ্বংস হয়, তাহলে এই খনন কার স্বার্থে?
তাই চিত্রা নদীতে চলমান খাল খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে মাটি কাটার বৈধতা, নির্ধারিত সীমানা, মাটি উত্তোলনের পরিমাণ ও পরিবহনের বিষয়টি তদন্তের জন্য সরাইল উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও জনগণ।

অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সরকারি প্রকল্পের আড়ালে কেউ অবৈধভাবে মাটি কেটে নিয়ে গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছেন অত্র এলাকার সাধারণ জনগণ।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -