আজ , ।   

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ ভারতের

আরো খবর

আলোকিত প্রতিবেদক: জাতীয় স্বার্থ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি কূটনৈতিক বৈঠক এবং আসন্ন ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল।

পাশাপাশি আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশনে’ অংশগ্রহণের জন্য পৃথক আমন্ত্রণ পাঠানো হয়েছে।

উচ্চ পর্যায়ের এসব আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারি আরো জোরদার করতে চায় ভারত সরকার। একই সঙ্গে বৈঠক ও আলোচনার অগ্রগতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও তুলে ধরার লক্ষ্য রয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারি এবং বহুপক্ষীয় ফোরামে সমন্বয় বাড়ানোর মাধ্যমে ভারত-বাংলাদেশের আন্ত সীমান্ত সম্পর্ক আরো গভীর করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে এটিকে দেখা হচ্ছে।

এদিকে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। ব্রিকসের নিয়ম অনুযায়ী, আঞ্চলিক জোটের প্রধানদের এতে আমন্ত্রণ জানানো হয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -