আজ , ।   

সৌদিতে আ*গুনে ১৬ বাংলাদেশির মৃ*ত্যু, প্রধানমন্ত্রীর শোক

আরো খবর

বিশেষ প্রতিবেদক :

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী দুর্ঘটনার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি আরও জানান, মরদেহগুলো দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এর আগে, রোববার (৯ আগস্ট) রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্তে জটিলতা তৈরি হয়েছে বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -