আজ , ।   

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন টেকনাফ থানার ওসি

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগষ্ট সোমবার কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সভাপতিত্বে পুলিশ লাইনস্থ ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বিভিন্ন পদবির অফিসার এবং ফোর্সদের বিভিন্ন সমস্যাসহ আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন।
এসময় জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। এতে মাদক এবং অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল,ডাকাতি ও অপহরণ প্রতিরোধসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ সামগ্রিক কার্যাবলি বিবেচনায় কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম।
পুরস্কার হিসেবে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচার ও অন্যান্য চাঞ্চল্যকর মামলাসহ সকল গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি দীর্ঘদিন তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের সুষ্ঠু তদন্ত নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন।

আলোকিত প্রতিদিন/ ১০ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -