আজ , ।   

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর রাত ১২টা থেকে

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

দেশে উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ ফুয়েলের দাম লিটারে সর্বোচ্চ ২৮ টাকা ৫৩ পয়সা বাড়ানো হয়েছে। নতুন দাম রোববার (৯ আগস্ট) রাত ১২টা থেকে কার্যকর হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, আগস্ট মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট এ-১ ফুয়েলের দাম প্রতি লিটার ০.৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১.০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) এক বার্তায় নতুন মূল্য নির্ধারণের তথ্য জানিয়েছে বিইআরসি। কমিশনের আদেশ অনুযায়ী, জেট এ-১ ফুয়েলের নতুন মূল্যহার আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিইআরসির আদেশে বলা হয়েছে, গত ৫ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত জেট এ-১ ফুয়েলের প্লাটস রেটের গড়, একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় নেওয়া হয়েছে।

এ ছাড়া কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন চার্জের পরিবর্তনও মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে। এসব বিষয় নিয়ে শুনানি শেষে জেট এ-১ ফুয়েলের নতুন দাম নির্ধারণ করেছে কমিশন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -