আজ , ।   

দেবিদ্বারে নারীকে হ*ত্যার পর লা*শ টু*করা করে প্যা*কেটে রাখলেন ভাড়াটিয়া

আরো খবর

নাজমুল হাসান

কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক নারীকে হত্যার পর তাঁর মরদেহ টুকরা টুকরা করে পলিথিনে মুড়িয়ে ৯টি প্যাকেটে রাখার অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যায় বাড়ির পেছন থেকে এসব প্যাকেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লাইলী আক্তার নামে এক ভাড়াটিয়াকে আটক করা হয়েছে।
নিহত ফরিদা ইয়াসমিন ছোট আলমপুর এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করেন। তাঁদের দুই মেয়ে রাবেয়া বসরী ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে গেছে। স্বামী কর্মস্থলে থাকায় ফরিদা ইয়াসমিন বাড়িতে একাই থাকতেন।

স্থানীয় বাসিন্দা এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৩০ বছর ধরে ছোট আলমপুর এলাকায় বসবাস করে আসছিলেন ফরিদা ইয়াসমিন। প্রায় ১৫ দিন আগে তাঁর বাড়ির একটি টিনের ঘর লাইলী আক্তারের কাছে ভাড়া দেওয়া হয়। লাইলী তাঁর স্বামী আবুল কালাম আজাদকে নিয়ে সেখানে থাকার কথা ছিল। তিনি দেবীদ্বার পৌর এলাকার চাঁপানঘর গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে ফরিদা ইয়াসমিনের ছোট মেয়ে মরিয়ম আক্তার বাবার বাড়িতে আসেন। কিন্তু মাকে দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে ফরিদার বোনের ছেলে মামুন বাড়ির পেছনে কয়েকটি পলিথিনের প্যাকেট পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে কাছে গিয়ে তিনি প্যাকেটের ভেতর খণ্ডিত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর ছড়িয়ে পড়লে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে স্থানীয়রা ভাড়াটিয়া লাইলী আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলী আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি আরও চারজনের নাম বলেছেন। তাঁরা হলেন—লাইলীর স্বামী আবুল কালাম আজাদ, রবিউল, সোহেল ও ইমন। স্বর্ণালংকারসহ মালামাল লুটের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তবে  বিষয়টি এখনো তদন্ত করে দেখা হচ্ছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পলিথিনে মোড়ানো ফরিদা ইয়াসমিনের খণ্ডিত মরদেহের ৯টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। তবে তাঁর মাথা ও পায়ের অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে কাজ করছে পুলিশ ।

আলোকিত প্রতিদিন /০৯ আগস্ট ২০২৬/মওম

 

- Advertisement -
- Advertisement -