আজ , ।   

ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আরো খবর

বিশেষ প্রতিনিধি, মিজানুর রহমান খান কুদরত : মানিকগঞ্জের ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (৮ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জে ১ আসনের এমপি এস এ জিন্নাহ কবিরের সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবক জনাব সায়লা কবির, বিশেষ অতিথি ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য জনাব মীর মানিকুজ্জামান (মানিক), উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত, অভিভাবক সদস্য সোহেল খান ও যুবদল নেতা আমির হামজা পিন্টু ।

অনুষ্ঠানটি প্রকৌশলী মোঃ মুহসিনের সভাপত্বিতে সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও অভিভাবকদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ মিজানূর রহমান শিকদার।

বিশেষ অতিথি মীর মানিকুজ্জামান (মানিক) শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও সততার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সায়লা কবির বলেন, “আজকের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ নেতৃত্ব, সুশিক্ষিত নাগরিক ও সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা। শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধেও নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, “মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -