আজ , ।   

বিশ্ব বিড়াল দিবস আজ: ভালোবাসার পাশাপাশি চাই দা#য়িত্বশীল যত্ন

আরো খবর

লাইফস্টাইল: বিশ্বে বর্তমানে পোষা প্রাণীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিড়াল। নানা ভঙ্গিমায় আদর-আহ্লাদ আর খেলাধুলায় মায়ার বাঁধনে জড়ায় এই ছোট প্রাণীটি। আজ এই আদুরে প্রাণীটির জন্য বিশেষ দিন। প্রতিবছর ৮ আগস্ট পালন করা হয় বিশ্ব বিড়াল দিবস। ২০০২ সালে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার সংস্থার উদ্যোগে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

যাদের বাড়িতে বিড়াল আছে, তারা হয়তো এমনিতেই তাদের রাজকীয় সম্মান দিয়ে থাকেন তারা। তবে আন্তর্জাতিক বিড়াল দিবস তাদের আরেকটু বেশি আদর করার একটি চমৎকার উপলক্ষ।

বিশেষ এ দিনটিতে বিড়ালদের নিয়ে ঘুরে আসতে পারেন বিভিন্ন পেট শপে। যেখান থেকে কিনে দিতে পারেন আপনার বিড়ালের পছন্দের খেলনা, খাবার, বেল্ট, শ্যাম্পু, ব্রাশ, পেস্ট। কিনে আনতে পারেন তুলতুলে বিছানা। ঘুরে আসতে পারেন বিভিন্ন পেট রেস্টুরেন্ট থেকেও। যেখানে শখের বিড়ালের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে পারেন।

বিড়াল সম্পর্কে প্রথম ঐতিহাসিক রেকর্ড প্রাচীন মিসরীয় সভ্যতার সংস্কৃতিতে পাওয়া যায়। মিসরীয়রা বিড়ালকে দেবতা মানত, পূজা করত। মাফডেট নামে এক বিড়াল দেবতাকে সে সময়কার মিসরীয়রা সাপ, বিচ্ছু এবং খারাপ কিছুর বিরুদ্ধে রক্ষক হিসেবে মনে করত।

মিসরীয় রাজবংশের পতন হলেও বিড়াল ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে বিশ্বব্যাপী। গ্রিক এবং রোমানরা কীটপতঙ্গ থেকে রক্ষা পেতে পুষত বিড়াল।

আমেরিকায় পোকামাকড় এবং রোগ নিয়ন্ত্রণের জন্য ঔপনিবেশিক জাহাজে বিড়ালের দেখা মিলত। আধুনিক সমাজে এখন বিড়াল পোষা রীতিমতো শখে পরিণত হয়েছে। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এনিমেল ওয়েলফেয়ার নামে একটি সংগঠন ২০০২ সাল থেকে আগস্টের প্রথম সোমবার অর্থাৎ আজকের দিনটিতে বিড়ালদের ছুটিও ঘোষণা করেছে।

আন্তর্জাতিক বিড়াল দিবসে তাই বিড়াল বাড়তি আদরযত্ন চাইতেই পারে। তবে বছরের বাকি দিনও যে ওদের নয়, সেটা ভাবার কোনো কারণ নেই। আপনি না চাইলেও পোষা বিড়াল ঠিকই জানে কোন কৌশলে আপনার মনোযোগ কেড়ে নিতে হয়। বিড়াল পালনে কিছু স্বাস্থ্যঝুঁকি

ব্যাকটেরিয়াজনিত রোগ: কিছু ব্যাকটেরিয়া বিড়ালের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, যেমন সালমোনেলা বা ক্যাম্পাইলোব্যাক্টর। ভাইরাসঘটিত রোগ: যদিও বিড়াল থেকে মানুষের মধ্যে ভাইরাসঘটিত রোগ ছড়ানোর ঝুঁকি কম, তবে কিছু ক্ষেত্রে তা হতে পারে।

বিড়াল পালনে অ্যালার্জির ঝুঁকি: বিড়ালের লোম, লালা এবং মৃত চামড়া থেকে অ্যালার্জেন তৈরি হতে পারে, যা অ্যালার্জি, হাঁপানি এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে।

সব বিড়াল একইভাবে ভালোবাসা প্রকাশ করে না। কোনোটি হয়ত সারাক্ষণ মালিকের পাশে থাকতে চাইবে, আবার কোনোটি কিছুটা দূরত্ব বজায় রেখেও নিজের মতো করে সঙ্গ দেবে। কেউ কোলে উঠতে ভালোবাসবে, কেউ আবার একই ঘরে চুপচাপ বসে থাকাকেই যথেষ্ট মনে করবে। তাই একটি আচরণ দেখেই বিড়াল আপনাকে ভালোবাসে কি না, এমন সিদ্ধান্তে যাওয়া ঠিক নয়। তার সামগ্রিক শরীরী ভাষা, দৈনন্দিন অভ্যাস এবং আপনার সঙ্গে মিথস্ক্রিয়ার ধরন লক্ষ্য করাই ভালো।

বিড়ালের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে তার ব্যক্তিগত সীমা ও পছন্দকে সম্মান করাও জরুরি। সে যখন কাছে আসতে চায়, তখন আদর করুন। আবার একা থাকতে চাইলে, তাকে সেই সুযোগ দিন। জোর করে কোলে নেওয়া বা বিরক্ত করা এড়িয়ে চললে আপনার প্রতি তার আস্থা আরও বাড়তে পারে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -