ক্রীড়া ডেস্ক:
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শনিবার মালয়েশিয়াকে ৮৯ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। শুরুতে এইচপির করা ১৫৮ রানের জবাবে মাত্র ৬৯ রানেই অল আউট হয়েছে মালয়েশিয়া দল।
মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি দল। ওপেনার জাওয়াদ আবরারের ব্যাটিংয়ে ভালো শুরু পায় এইচপি। তবে জিসান আলম সুবিধা করতে পারেননি।
১৮ বলে ২৮ রানের ইনিংস খেলে জাওয়াদ সাজঘরে ফিরে যান। মাঝে আরিফুল ইসলাম ১২ বলে ১৫ রান করেন। জাওয়াদের বিদায়ের পর ভালো করতে পারেননি প্রীতম কুমারও, ৭ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি। অন্যদিকে ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান সাব্বির রহমান। পরে ক্রিজে জুটি বাঁধেন আবদুল গাফফার সাকলাইন এবং এস এম মেহেরব হোসেন। ২৬ বলে ৩২ রান করে বিদায় নেন সাকলাইন। এরপর ৩ বলে ১ রান করে বিদায় নেন আবু হায়দার রনি। শেষের আগের ওভারে মেহেরব ২২ বলে ৪০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান। নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৮ রানের সংগ্রহ করে বাংলাদেশ এইচপি।
জবাব দিতে নামা মালয়েশিয়াকে প্রথম বলেই ধাক্কা দেন এইচপির আবু হায়দার রনি। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেছেন নাজমুস সাকিব। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গেছে মালয়েশিয়া। সাকিবের পর আরেক ওপেনার আসলাম খানও ৫ বলে ডাক মারেন। তিনে নামা আহমেদ আকীল ওয়াহিদ খেলেন ২৫ বলে ২৯ রানের ইনিংস। ১০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ৪২ রান তোলে মালয়েশিয়া।
এরপর মোহাম্মদ আমির আজিম এবং বিজয় উনি। ১৫ বলে ১৪ রান করা বিজয়কে ফিরিয়েছেন আবদুল গাফফার সাকলাইন। ২২ বলে ১৫ রান করা আজিমকে বিদায় করেছেন মোহাম্মদ রুবেল হাসান। ৬৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসে। শেষ পর্যন্ত ৬৯ রান তুলে অলআউট হয়েছে মালয়েশিয়া। ৮৯ রানে জিতেছে এইচপি দল।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান এবং মোহাম্মদ রুবেল। ১টি করে উইকেট নেন আবু হায়দার রনি, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন এবং এস এম মেহেরব হোসেন।
আলোকিত প্রতিদিন /০৮ আগস্ট ২০২৬/মওম

