আজ , ।   

মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে দেব: পশ্চিমবঙ্গের রাজনীতিতে সম্প্রীতির বার্তা

আরো খবর

বিনোদন ডেস্ক: রাজনৈতিকভাবে দেব-মিঠুন দুই মেরুর বাসিন্দা হলেও সম্পর্কের জায়গা তাদের এক বিন্দুতে মিলিত করেছে। বিজেপির মিঠুন চক্রবর্তীর প্রতি এই টানের কারণে তৃণমূলের সংসদ সদস্য দেবকে মমতার শাসনামলে কটাক্ষও সইতে হয়েছে। তবুও আপোষ করেননি দীপক অধিকারী। বরং বলেছেন, যে রাজনীতি সম্পর্ককে বিনাশ করে ওই রাজনীতি তিনি করেন না।

এরপর জল অনেক দূর গড়িয়েছে। মমতার ক্ষমতায় ধ্বস নেমেছে। বিজেপির দখলে পশ্চিমবঙ্গ। কিন্তু দেব-মিঠুন একই বিন্দুতে দাঁড়িয়ে। সম্প্রতি বাইপাস সার্জারি হয়েছে মিঠুনের। সেখানেও হাজির হয়েছেন দেব। অভিনেতার খোঁজ খবর নিয়ে এসে সামাজিক মাধ্যমে দিয়েছেন আবেগঘন এক পোস্ট করেছেন তিনি।

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, কী হয়েছে অভিনেতার? নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেছেন দেব। যেখানে দেখা গেছে হাসপাতালে মিঠুনের শয্যার পাশে দাঁড়িয়ে তিনি। ক্যাপশনে মিঠুনকে বাবা সম্বোধন করে লিখেছেন, “তুমি সবসময়ই আমার কাছে বাবার মতোই থাকবে। তোমার সুস্বাস্থ্য, সুখ এবং যা কিছু প্রাপ্য, তার সবটাই যেন তুমি পাও-এটাই কামনাই করি আমি।

এই মুহূর্তে দেব ব্যস্ত পুজায় মুক্তি প্রতীক্ষিত ছবি দেশু-৭ নিয়ে। সিনেমাটির প্রযোজক, পরিচালক, অভিনেতার দায়িত্বে তিনি। সেসব সামলে পর্দার বাবাকে দেখতে হাসপাতালে দেখতে ছুটে ছিলেন এই অভিনেতা। যা অনেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সম্প্রীতির বার্তা হিসেবেও দেখছেন অনেকেই।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -