আজ , ।   

৫ আগস্ট গণঅভ্যুত্থান: আশুলিয়ায় শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরো খবর

ক‌বির হো‌সেন জোমাদ্দার :

৫ আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাসস্ট্যান্ড এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ফছি উদ্দিন মাস্টার। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন আশুলিয়া থানার বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাথালিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাসেদ দেওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ দিন। শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই গণতন্ত্রের পথ সুগম হয়েছে। তাদের স্মৃতি চির অম্লান হয়ে থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সাবেক যুবদলের সহ-সভাপতি রকিব দেওয়ান রকি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এবং ঢাকা জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়ায় অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -