আজ , ।   

ঘিওরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

আরো খবর

​সৈয়দ এনামুল হুদা, মানিকগঞ্জ:​ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকে সম্বল করে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ, ইনসাফ ও সমৃদ্ধির ধারা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাহ্ উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন।

​এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, ঘিওর প্রেসক্লাবের সভাপতি মহসিন খান হিরা সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -