আজ , ।   

টানাপোড়েনের গ#ল্পে নতুন নাটক ‘ছোট ছেলে’!

আরো খবর

বিনোদন: দর্শকের নিশ্চয়ই মনে আছে ‘বড় ছেলে’র কথা। ২০১৭ সালের এ নাটক দেশের শোবিজে নতুন জোয়ার এনেছিল। মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে অপূর্ব ও মেহজাবীনের অভিনয়ে ভিজেছিল দর্শকের চোখ। ইউটিউবে গড়েছিল একের পর এক রেকর্ড।

প্রায় এক দশক পর এবার নাটকে আসছে ‘ছোট ছেলে’। না আগের নির্মাতা-শিল্পীদের কাজ নয় এটি। ‘ছোট ছেলে’ বানিয়েছেন আনিসুর রহমান রাজিব, রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। বৃহস্পতিবার ‘সান ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। আর এ নাটকের মাধ্যমেই যাত্রা করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া।

পারিবারিক সম্পর্ক, আবেগ, দায়িত্ববোধ ও প্রজন্মের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত নাটকটি নিয়ে আরশ খান বলেন, ‘খুবই আবেগঘন একটি পারিবারিক গল্প এটি। এখানে এমন কিছু মুহূর্ত আছে, যেগুলোর সঙ্গে অনেক দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। চরিত্রটি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আমি বিশ্বাস করি, সান ড্রামার যাত্রার প্রথম নাটক হিসেবে এটি দর্শকদের ভালো লাগবে।

‘ছোট ছেলে’ নাটকের দৃশ্য
সুনেরাহ বিনতে কামাল বলেন, “আমি সবসময় গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করি। ‘ছোট ছেলে’র গল্প, চরিত্র এবং পুরো টিমের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে ভালো লাগছে।”

সান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল নাটক নির্মাণ নয়, বরং দেশীয় সংস্কৃতি, জীবনবোধ ও মৌলিক গল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -