শহিদুল্লাহ সরকার: জুলাই আন্দোলনে শহিদদের স্বরণে সাভারের খাগান সিটি ইউনিভার্সিটিতে ৪ আগষ্ট মঙ্গলবার দুপুরে এক স্বরণ সভার আয়োজন করা হয়েছে। প্রথমে সিটি ইউনিভার্সিটির বকুলতলায় ঢাকা ১৯ আসনের এমপি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও শহিদ জুলাই যোদ্ধা সজলের পরিবার স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এবং জুলাই যোদ্ধা সজলের জন্য দোয়া করেন। পরে ক্যাম্পাসের অডিটোরিয়ামে জুলাই সহিদদের স্মরনে আলোচনা ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের এমপি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, অনুষ্ঠান সভাপতিত্ব করেন প্রফেসর ড মো: লুৎফর রহমান ভাইস চ্যান্সেলর সিটি ইউনিভার্সিটি, জুলাই যোদ্ধা নিহতের পরিবার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল, বিরুলিয়া ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুল হক, বিরুলিয়া ২নং ওয়ার্ড ইউপি সদস্য তাইজুল ইসলাম সহ অনেকে এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সহিত জুলাই যোদ্ধা সজলের পরিবারকে সন্মানা সনদ হাতে তুলে দেন ঢাকা ১৯ আসনের এমপি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
আলোকিত প্রতিদিন/এপি

