বিশেষ প্রতিনিধি, আরিফা তানজুম তুবা: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ঘিওর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন হিমেল রহমান তমাল (২৭)। তিনি ঘিওর উপজেলার গোলাপনগর (বেপারীপাড়া) এলাকার বাসিন্দা এবং মো. সুজায়েত বেপারীর ছেলে। তিনি ঘিওর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) ঘিওর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তদন্তে তার বিরুদ্ধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

