আজ , ।   

সুপারমডেল বারবারা পালভিন কি হচ্ছেন হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট?

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক :

হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে জনপ্রিয় সুপারমডেল বারবারা পালভিনের নাম।

শুধু বারবারা পালভিন নন, আলোচনায় রয়েছেন ‘হাইড দ্য পেইন হ্যারল্ড’ মিমের জন্য বিশ্বজুড়ে পরিচিত আন্দ্রাস আরাতো, রুবিকস কিউবের উদ্ভাবক এর্নো রুবিক এবং নোবেলজয়ী বিজ্ঞানী কাটালিন কারিকোর মতো ব্যক্তিরাও।

সম্প্রতি কনটেন্ট নির্মাতা এসটার ইয়াম্বোর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের কাছে জানতে চান, হাঙ্গেরির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তারা কাকে দেখতে চান। এরপর থেকেই বিভিন্ন নাম নিয়ে শুরু হয় আলোচনা।

একটি স্বাধীন অনলাইন জরিপে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন অবসরপ্রাপ্ত বৈদ্যুতিক প্রকৌশলী আন্দ্রাস আরাতো, যিনি জনপ্রিয় মিম চরিত্র ‘হাইড দ্য পেইন হ্যারল্ড’ হিসেবে পরিচিত।

হাঙ্গেরির রাজনীতিতে বড় পরিবর্তনের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এই আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পর চলতি বছরের নির্বাচনে ভিক্টর অরবান পরাজিত হন। নতুন প্রধানমন্ত্রী পিটার মাজার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে একাধিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী পিটার মাজার দাবা গ্র্যান্ডমাস্টার জুডিত পোলগারের নাম প্রেসিডেন্ট হিসেবে প্রস্তাব করেছিলেন। তবে প্রক্রিয়া নিয়ে সমালোচনার পর জুডিত পোলগার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে প্রধানমন্ত্রী এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন।

বর্তমানে প্রেসিডেন্ট পদে প্রার্থী সুপারিশের জন্য কোনো সরকারি প্ল্যাটফর্ম নেই। তাই সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন জরিপ ও খোলা চিঠির মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের মতামত জানাচ্ছেন।

কনটেন্ট নির্মাতা এসটার ইয়াম্বোর বলেন, দীর্ঘদিন পর দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাধারণ মানুষের মতামতের মূল্য দেওয়া হচ্ছে বলে তিনি মনে করছেন।

হাঙ্গেরির আইন অনুযায়ী, ৩৫ বছরের বেশি বয়সী এবং ভোটাধিকার থাকা যেকোনো নাগরিক প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। প্রধানমন্ত্রী পিটার মাজার জানিয়েছেন, তিনি এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান, যিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

ধারণা করা হচ্ছে, আগামী ১৯ আগস্টের আগেই ক্ষমতাসীন টিসজা পার্টির সংসদ সদস্যরা নতুন প্রেসিডেন্টের নাম চূড়ান্ত করবেন। তবে বিরোধী ফিদেস পার্টি এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -