শহিদুল্লাহ সরকার:
সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান স্বরণে ৩ আগষ্ট সোমবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, বিশেষ অতিথি আবুল কাশেম হায়দার, চেয়ারম্যান ইস্টার্ন ইউনিভার্সিটি, সভাপতি প্রফেসর ড, ফরিদ আহমদ সোবহানী ভাইস-চ্যান্সেলর ইস্টার্ন ইউনিভার্সিটি, আরও উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি, বিরুলিয়া ২নং ওয়ার্ড ইউপি সদস্য তাইজুল ইসলাম সহ ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রদলের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম সহ শিক্ষার্থীগণ এসময় উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। প্রধান অতিথি ঢাকা ১৯ আসনের এমপি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তিনি বক্তব্যে বলেন জুলাই আন্দোলনে সাভার আশুলিয়া ৭১ জন সহিদ হয়েছেন, পরে দোয়া ও মোনাজাত শেষে ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রধান অতিথি ঢাকা ১৯ আসনের এমপি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু কে ক্রেস্ট উপহার তুলে দেন।
আলোকিত প্রতিদিন /০৩ আগস্ট ২০২৬/মওম

