আজ , ।   

কেরালায় সর্বোচ্চ সতর্কতা: বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান,বন্যার ঝুঁকি আরও বেড়েছে

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) তথ্য অনুযায়ী, কেরালার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। তিনটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে।

টানা বর্ষণের কারণে রাজ্যের কয়েকটি জেলার জেলা প্রশাসকরা ৩ আগস্ট সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পান্থানামথিট্টা জেলার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে সাবরিমালা অঞ্চলে রানি ও আশপাশের এলাকায় পানির স্তর বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

কেরালার পর্যটনমন্ত্রী পি সি বিষ্ণুনাধের দফতর জানিয়েছে, সাবরিমালা অঞ্চলে টানা বৃষ্টির কারণে পান্থানামথিট্টা জেলায় গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দফতর জানায়, দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী জেলাতেই অবস্থান করছেন। তিনি আরানমুলার বিধায়ক আবিন ভার্কি, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে কোঝেনচেরির পরিস্থিতিও পর্যালোচনা করছেন।

রাতভর বৃষ্টিতে বন্যার ঝুঁকি বেড়ে যাওয়ায় নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।আইএমডির তথ্য অনুযায়ী, ২ আগস্ট রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ৩ আগস্ট সোমবার সকাল সাড়ে ৫টার মধ্যে সবচেয়ে বেশি ১০৪ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পান্থানামথিট্টার ভেঙ্কুরিঞ্জিতে। এরপর ইদুক্কির উদুম্বান্নুরে ১০৩ মিলিমিটার এবং চেরুথোনিতে ১০১ দশমিক ৫ মিলিমিটার।

সূত্র: এনডিটিভি

আলোকিত প্রতিদিন /০৩ আগস্ট ২০২৬/মওম 

- Advertisement -
- Advertisement -